× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেট অফিস

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ০০:২৫ এএম

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম।

রেলওয়ে সূত্র জানায়, তেলবাহী ট্রেনটি উপজেলার মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা ডিরেল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, উদ্ধার তৎপরতার জন্য রিলিফ ট্রেনকে কল করা হয়েছে। আপাতত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

তিনি বলেন, লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত উদয়ন এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন ছাড়বে না। উদ্ধার ও লাইন মেরামত কাজ সম্পন্ন হলেই সিলেটের সঙ্গে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা