× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনা অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় হাইওয়ে পুলিশের এক নারী সদস্য আত্মহত্যা করেছেন। শনিবার  (২৯ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কনস্টেবলের নাম মিমি খাতুন (২৭)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত নম্বর ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্র জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে  সহকর্মীরা মিমি খাতুনকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুজগুন্নি পুলিশ ব্যারাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মিমি হাইওয়ে রিজিওনের নারী সদস্য হিসেবে চাকরি করছিলেন এবং ওই ব্যারাকেই অবস্থান করতেন। ঠিক কোন কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার কক্ষে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। মৃত্যুসনদে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
মিমির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা