× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলের আলমারি ভেঙে টাকা চুরি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:২৫ পিএম

স্কুলের আলমারি ভেঙে টাকা চুরি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে চোররা বিদ্যালয়ের জানালা ভেঙে অফিস রুমে ঢুকে বিভিন্ন ড্রয়ার ও আলমারি ভেঙে টাকা লুট করে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহমদ থানায় লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের সামনে প্রায়ই সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন বখাটে ও মাদকাসক্ত যুবক ফুটবল খেলে ও মাদকসেবন করে। নিষেধ করা সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

স্থানীয় মোহাম্মদ ইকবাল বলেন, ফুটবলে খেলা বন্ধের একাধিক বার চেষ্টা করেছি। আমার সঙ্গে বেশ কয়েকবার তাদের বাগ্‌বিতণ্ডাও হয়েছে। আমার ধারণা তারাই এ চুরির সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লিটন বলেন, চুরির খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি বিদ্যালয়ের সামনে ফুটবল মাঠে রাতের খেলাধুলা বন্ধে স্থানীয়দের সঙ্গে সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

লোহাগাড়া থানার এএসআই আব্দুল আলিম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা