× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাকেন্দ্রগুলো রাজনীতিমুক্ত রাখতে হবে : শিক্ষা উপদেষ্টা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:২১ পিএম

শিক্ষাকেন্দ্রগুলো রাজনীতিমুক্ত রাখতে হবে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষাকেন্দ্রগুলোতে রাজনৈতিক কলুষতা আনার কোনো মানে হয় না। শিক্ষাকেন্দ্রগুলোতে রাজনীতিমুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ৫ জেলার শিক্ষকদের সাথে ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। শিক্ষা জাতির মেরুদণ্ডের জন্য যে পরিমাণ সম্পদ ও অর্থ বিনিয়োগ দেওয়া প্রয়োজন তা আমরা দিতে পারিনি।

তিনি বলেন, শিক্ষকদের মধ্যে রাজনীতির সাথে সম্পৃক্ততা হওয়ায় কীভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে তা উচ্চপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই। আমার আহ্বান থাকবে যারা রাজনীতি করতে চান, অবশ্যই রাজনীতি করবেন; কিন্তু শিক্ষাকেন্দ্রগুলোকে রাজনীতি দিয়ে কুলষিত করার কোনো মানে হয় না।

শিক্ষকরা পথপ্রদর্শক। শিক্ষার্থীদের শুধু অক্ষরজ্ঞান শেখালে হবে না, নৈতিকভাবে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে সেমিনারে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষাকর্মকর্তারা অংশ নেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বিএম আব্দুল হান্নান, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম সাত্তার প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা