× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাগলা মসজিদে দোয়া

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাগলা মসজিদে দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর পাগলা মসজিদে সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে দলটির স্থানীয় নেতাকর্মী, পাগল মসজিদে এতিমখানার শতাধিক শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন- এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের, এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। 

দোয়া মাহফিল শেষে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন, আমরা প্রত্যাশা করি, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা