× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি জমির মাটি কেটে বিক্রি, দুই জনের জেল ও অর্থদণ্ড

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:০১ পিএম

কৃষি জমির মাটি কেটে বিক্রি, দুই জনের জেল ও অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি জমির উপরভার থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল ও  অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

অভিযানে মাটি কাটায় ব্যবহৃত খননযন্ত্রের চালক স্বপন মিয়াকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং মাটি বহনকারী ট্রাক্টের চালক তাজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় একজনকে দুই লক্ষ টাকা অর্থদন্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ফিটনেসবিহীন মোটরযান চালানোর অপরাধে আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) হাদী আব্দুল্লাহ বলেন, দন্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা