× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে অটোচালক কিশোরকে গলাকেটে হত্যা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২০:০৮ পিএম

নরসিংদীতে অটোচালক কিশোরকে গলাকেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় এক অটোরিকশা চালক কিশোরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজের নিকট এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম শাহাদাত হোসেন (১৪)। সে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের  ইব্রাহিম মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেন এর অটোরিকশা চালাতো। চলতি ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এসময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পার্শবর্তী এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পরে থাকতে দেখা  যায। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে  পাঠান।
নিহতের ভাই ইয়াছিন জানান, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে চালককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে  লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা