× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলা-ব‌রিশাল সেতুর দাবি‌তে সমাবেশ

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:২৩ পিএম

ভোলা-ব‌রিশাল সেতুর দাবি‌তে সমাবেশ

ভোলা-ব‌রিশাল সেতুর দাবিতে ভোলায় বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আশ্বা‌সের আর বিশ্বাস নাই। ভোলা-ব‌রিশাল সেতু ছাড়া উপায় নাÑ এই স্লোগান নি‌য়ে শ‌নিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দি‌কে ভোলা প্রেস ক্লা‌বের সাম‌নে প্রায় ঘণ্টাব‌্যাপী মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রেন ছাত্র-জনতা।

এ সময় বক্তৃতা করেন এন‌সি‌পির যুগ্ম সমন্বয়কারী ইয়া‌ছিন আরাফাত, ইসলামী ছাত্রশি‌বি‌রের ভোলার শহর সভাপ‌তি আব্দুল্লাহ আল আমিন, ভোলা ক‌লেজ ছাত্রদ‌লের আহ্বায়ক সদস‌্য জিদান আনা‌বীর প্রমুখ। 

বক্তারা ব‌লেন, ভোলা-ব‌রিশাল সেতুর দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম ক‌রে আস‌ছি। এর ধারাবা‌হিকতায় ভোলার একদল শিক্ষার্থী গত ১১ ন‌ভেম্বর থে‌কে ভোলার চরফ‌্যাশন টাওয়ার থে‌কে লংমার্চ কর্মসূ‌চি শুরু করে। তারা চরফ‌্যাশন থে‌কে  হেঁটে ও তেঁতু‌লিয়া, কালা বদর ও পদ্মা নদী সাঁতার কে‌টে ঢাক‌ায় পৌঁছে এখনও আন্দোলন ক‌রে যা‌চ্ছে। গত শুক্রবার ঢাকার শাহবা‌গে বিশাল কর্মসূ‌চি পা‌লিত হ‌লেও এখনও সরকার থে‌কে কোনো পদ‌ক্ষেপ গ্রহণের কথা জানায়নি। তাই আগামী ৭২ ঘণ্টার ম‌ধ্যে ভোলা-ব‌রিশাল সেতুর বিষ‌য়ে অন্তর্বর্তী সরকার কার্যক‌র পদ‌ক্ষেপ না নিলে ভোলা থে‌কে বিদ‌্যুৎ ও গ‌্যাস, ইলিশসহ কৃ‌ষিপণ‌্য নেওয়া বন্ধ ক‌রে দেওয়া হ‌বে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা