× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর আইনজীবী সমিতি: জাতীয়তাবাদী ফোরাম জয়ী

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:২৬ পিএম

যশোর আইনজীবী সমিতি: জাতীয়তাবাদী ফোরাম জয়ী

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে ১৩টি পদের মধ্যে ১১টিতেই জয়ী হয়ে হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সাবু-গফুর ঐক্য প্যানেল। বাকি দুই পদে জয়ী হয়েছে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী। এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর। নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু পেয়েছেন ৩৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এমএ লতিফ পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমএ গফুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্তজা ছোট পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবু-গফুর ঐক্য প্যানেলের নির্বাচিত অন্যরা হলেনÑ সহ-সভাপতি গোলাম মোস্তফা (৩৫৭), গণতান্ত্রিক আইনজীবী সমিতির বাসুদেব বিশ্বাস (২৪৯)। এ ছাড়া যুগ্ম-সম্পাদক নূর আলম পান্নু (৩৪৯), সহকারী সম্পাদক সেলিম রেজা (৩৩৭) ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির আশরাফুল আলম (২৪৯), গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল (২৫০)। কার্যকরী সদস্যের ৫টি পদের তিনটিতে বিএনপি ও দুটিতে জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছেন। বিএনপি সমর্থিতরা হলেনÑ রেহেনা খাতুন (৩৫৫), মঞ্জুরুল মাহমুদ লিটু (৩১৮), মৌলুদা পারভীন (৩১৮), জামায়াত সমর্থিত শফিকুল ইসলাম (২৬৯), আজহারুল ইসলাম (২৬০)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা