× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা করা হয়নি : সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা করা হয়নি : সালাম পিন্টু

কারাগারে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন। 

সালাম পিন্টু বলেন, কারাগারে থাকাকালীন খালেদা জিয়ার স্লো পয়জনিং করা হয়েছিল। যার কারনে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অনেক অন্যায় অত্যাচার দুর্যোগ সহ্য করেছেন, তারপরও দেশ ত্যাগ করে যাননি। একজনের লকারে ৮৩২ ভরি স্বর্ণ থাকে আর বেগম খালেদা জিয়ার নিজস্ব কোন বাড়ি নেই।

তিনি বলেন, একটি সরকারের পতনের পর প্রধানমন্ত্রী থেকে গ্রামের কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। তাদের মনের মধ্যে জানা আছে কি পরিমান অন্যায় তারা করেছে। আমাদের সন্তানদের ধ্বংস করার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে। যুব সমাজের হাতে, ছাত্র সমাজের হাতে ফেনসিডিল তুলে দেয়া হয়েছে। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়াও চান সালাম পিন্টু। 

সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন এডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম। বিশেষ বক্তা ছিলেন এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। এ ছাড়া বক্তব্য দেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু। 

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা