× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:১৪ পিএম

নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থানে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ।প্রথম ঘটনাটি ঘটে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামে শুক্রবার রাতে। স্থানীয় নৃপেশ সূত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সূত্রধর (৭০)’র মরদেহ দেখতে পেয়ে রাত ১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরিনাথ সূত্রধরের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় বাড়ি থেকে বের হন বৃদ্ধ অনিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।এ খবর পেয়ে এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

অপরদিকে, নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শনিবার দুপুরে চরগাঁও গ্রামের নিজ বাড়ির লাগোয়া একটি নির্জন জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে।পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। পরদিন সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নিহতের পরিবার অভিযোগ করেছে, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা