× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাতলা বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ

সোনাতলা (বগুড়া) প্রতবিদেক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৩ পিএম

সোনাতলা বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ

বগুড়ার সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত নবীনবরণ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বালুয়াহাট ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সহসভাপতি আহসান হাবীব মোহন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখার পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। প্রভাষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় নবীনবরণ ও অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বালুয়াহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। বক্তব্য রাখেন নবীনবরণ ও অভিভাবক সমাবেশের আহ্বায়ক, সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, বালুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আনিসুর রহমান, বালুয়াহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান রিয়াদ, শিক্ষার্থী মিতু, রাব্বী হাসান ও রাফিন জাহান। পরে সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা