× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অন্যত্র নেওয়ায় প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:১৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩০ পিএম

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অন্যত্র নেওয়ায় প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প হঠাৎ অন্যত্র হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলাবাসি মানববন্ধন করেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তাহিরপুর হাওর বাচাঁও আন্দোলন ও সচেতন তাহিরপুরবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই তাহিরপুরবাসীর দাবি ছিল একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। পাহাড়ি ও সীমান্তবর্তী এই উপজেলার যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য এই প্রকল্পটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু স্থানীয়দের সঙ্গে আলোচনা না করে প্রকল্পটি অন্যত্র স্থানান্তর করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। যাদের তত্ত্বাবধানে এটি তাহিরপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। কেন্দ্রটি আমাদের এলাকায় পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবো।

উপজেলা ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার জানার বাইরের কিছু হতে পারে না। কিন্তু আপনি শুধু জাদুকাটা নিয়ে ব্যস্ত থাকায় তাহিরপুরের এই বড় ক্ষতির দিকে আপনার নজর নেই বলে আমরা মনে করি। আগে কেন্দ্রটি স্থাপনের জন্য এলাকাবাসী নিজেরাই জায়গা নির্ধারণ করে দিয়েছিল। তাহলে আমাদের ধারে কাছে এসে কেন প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হলো? এর পেছনের রহস্য আমরা জানতে চাই। 

বক্তারা আরও জানান, তাহিরপুরে দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান না থাকায় প্রতিবছর অনেক তরুণ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে প্রকল্পটি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুরেই স্থাপন করার দাবি জানান তারা। মানববন্ধনে প্রকল্পটি ফেরত না দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আয়োজকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা