× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবেনা : ডাকসু ভিপি

সিলেট অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:১৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩০ পিএম

দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবেনা : ডাকসু ভিপি

ডাকসু ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, এদেশে ভারতীয় দাদাগিরি চলবেনা। সীমান্তে হত্যা চলতে দেয়া যাবেনা। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবেনা। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জ ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি আবু সাদেক (সাদিক কায়েম) বক্তব্যের শুরুতে বেগম জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে দোয়া করেন।

ডাকসু ভিপি বলেন, এই ছাত্র যুব সমাবেশে কোন চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে।

এই আসনের প্রার্থী জয়নাল আবেদীন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথি সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দাঁড়িপাল্লা মার্কায় ভোটের জোয়ার সৃষ্টি করতে হবে।

কোম্পানিগঞ্জ থানা সদর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

তিনি বলেন, সিলেটবাসী ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত নিয়েছিল। ২০২৬ সালেও সিলেটবাসী সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

সমাবেশে সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক উদ্দিন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা