× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাকবির হত্যায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

তাকবির হত্যায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাকবির আহমেদ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেনÑ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার খোরশেদ মিয়ার ছেলে মো. হারুন (৩৪) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত আব্দুর রশিদের ছেলে মো. রফিকুল (৩৮)।

এর আগে, গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক তদন্তে মাদক ও অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। তাকবিরকে হত্যা করার পর হত্যাকাণ্ডটি প্রভাবিত করতে তারা পুরাতন সিম সচল করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আসামিরা জিজ্ঞাসাবাদে আদালতে জবানবন্দি প্রদান করে।

এর আগে, গত ২৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে তাকবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাকবিরের পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা