নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাকবির আহমেদ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা
জানান জেলা পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ। গ্রেপ্তারকৃত
আসামিরা হলেনÑ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার খোরশেদ মিয়ার ছেলে মো. হারুন (৩৪)
ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত আব্দুর রশিদের ছেলে মো. রফিকুল (৩৮)।
এর আগে, গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে
আসামিদের গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ
জানান, প্রাথমিক তদন্তে মাদক ও অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি
সংঘটিত হয়। তাকবিরকে হত্যা করার পর হত্যাকাণ্ডটি প্রভাবিত করতে তারা পুরাতন সিম
সচল করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আসামিরা জিজ্ঞাসাবাদে আদালতে জবানবন্দি
প্রদান করে।