× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধা সমাবেশ রংপুরে অনুষ্ঠিত

রংপুর অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৬:৪৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

মুক্তিযোদ্ধা সমাবেশ রংপুরে অনুষ্ঠিত

রংপুর জেলা ও মহানগরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীন, সার্বভৌম একটি দেশ পেয়েছি। সেই বাংলাদেশে আবারও একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না।

বক্তারা বলেন,  কোনো কোনো মহল একাত্তরকে বাদ দিয়ে শুধু চব্বিশের চেতনা ধারণ করতে চায়।  কিন্তু ভুলে গেলে চলবে না মহান মুক্তিযুদ্ধে কত ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তবে, চব্বিশের আন্দোলন আমাদের দেশকে করেছে স্বৈারাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আগামীর সোনার বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা