× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার বেশি ক্ষতি

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৬:৩৬ পিএম

পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে আগুনে পুরে ছাই হওয়া দোকান

পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে আগুনে পুরে ছাই হওয়া দোকান

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে বাজার কমিটি জানায়, এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার বেশি  ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতের কাজ শেষে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ঘরে ফিরে যান। কিন্তু ভোরের শান্ত পরিবেশ হঠাৎই ‘আগুন আগুন’ চিৎকারে কেঁপে ওঠে পুরো কাকচিড়া বাজার। লোকজন ছুটে এসে দেখতে পান দোকানগুলো দাউ দাউ করে পুড়ছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—আনিস আকনের একটি মুদি দোকান, মানিক মিয়ার দুইটি দোকান (সেলুন ও চায়ের দোকান), জাফর মিয়ার একটি ভ্যারাইটিজ দোকান, আনোয়ারের একটি চায়ের দোকান ও
ইউনুস মিয়ার একটি চায়ের দোকান।
কাকচিড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম কবির বলেন, “ভোররাতে আগুনের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি ৬টি দোকানে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় দেড় ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। তার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।”
তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্তদের অধিকাংশই স্বল্প আয়ের মানুষ। কয়েক বছর ধরে কষ্ট করে দোকান গড়ে তোলার পর এক রাতের আগুনেই সব হারিয়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর প্রতি আমার আহ্বান—দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হোক।”

স্থানীয়দের দাবি, কাকচিড়া বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি রয়েছে। আগের বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ফায়ার সার্ভিস সাব-স্টেশন স্থাপনসহ বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। জীবিকার একমাত্র উৎস হারিয়ে তারা পুনরায় ব্যবসা দাঁড় করাতে সরকারি-বেসরকারি সহায়তার প্রত্যাশায় করছেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা