× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাম্পের বাইরে কাজ করা ২২ রোহিঙ্গা গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৩:২০ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৫:০৮ পিএম

ক্যাম্পের বাইরে কাজ করা ২২ রোহিঙ্গা গ্রেপ্তার

অবৈধভাবে বসতি গড়ে সাতকানিয়ার বিভিন্ন স্থানে কাজ করায় মোট ২২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ ন‌ভেম্বর) মধ্যরাতে যৌথ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। সেনাবা‌হিনীর ও আনসার বাহিনীর সহায়তায় এ অভিযান প‌রিচা‌লিত হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকা থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কিউচিয়া ইউনিয়নের নয়াখালের মুখ এলাকার সম্রাট ব্রিকফিল্ড থেকে ১২ জন রোহিঙ্গা ইটভাটার শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে কাজ করছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত সকলকে যাচাই-বাছাই শেষে সাতকানিয়া থানার সহযোগিতায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবস্থান করে বিভিন্ন এলাকায় চাকরি বা দিনমজুরের কাজ করছে- এটি সম্পূর্ণ অবৈধ। নিরাপত্তা, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাদের ক্যাম্পে ফেরত পাঠানো জরুরি।’

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দেরও সতর্ক করা হয়েছেÑ যাতে কেউ অবৈধ রোহিঙ্গা শ্রমিককে কাজে না নেয় এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত প্রশাসনকে জানান।

এছাড়া অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের অনতিবিলম্বে ক্যাম্পে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে কাজ করলে নিরাপত্তা ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়Ñ যা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা