× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১১:২১ এএম

শ্রীপুরে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহদাত হোসেন পাপ্পুর সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির দিয়ে ওই ছাত্র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর জেলা শাখার অধীনস্থ শ্রীপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহদাত হোসেন পাপ্পুর সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলো না। 

বিজ্ঞপ্তিতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর তাকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা