× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২১:১৮ পিএম

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা সাধারণ মুসলমান রাসূলের ইসলামে বিশ্বাস করি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বন্দর সিরাজউদ্দৌলা মাঠে বন্দর উপজেলা ও থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাসুদুজ্জামান মাসুদ বলেন, মুকুল ভাই আসলে বন্দরের প্রাণ— উনি আজকে আবারও সেটা প্রমাণ করে দিয়েছেন, আমি অভিভূত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।

সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

তিনি বলেন, বন্দরবাসী ও নগরবাসী দু’জনই একই মায়ের দুই সন্তান। আমরা ঐক্যবদ্ধ থাকলে বন্দর-নগরকে স্বপ্নের নারায়ণগঞ্জে পরিণত করতে পারবো।

তিনি জানান, গত ছয়–সাত মাসে বন্দর ও নগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে ঘুরে মানুষের সমস্যা খুঁজে দেখেছেন। গ্যাস, সুপেয় পানি, সেতু— এগুলো আপনাদের প্রধান সমস্যা। পরিকল্পিত নগরীর অভাব আছে। সমস্যা আছে ঠিকই, কিন্তু সমাধানের পথও আছে। দরকার শুধু একটি সুপরিকল্পিত পরিকল্পনা।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর কমিটির সদস্য ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মাকিদ মোস্তাকিম শিপলু, হান্নান সরকার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দুলাল, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, এনায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা