× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস্টিক কারখানায় মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

প্লাস্টিক কারখানায় মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় একটি কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। 

দগ্ধরা হলেন, উপজেলার মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে এঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি কাজ করছিলন। বিকাল সাড়ে পাঁচটার দিকে মেশিন অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় আশপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে এলাকার একটি বেসরকারি হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা মেশিনের আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে আগুনে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা