× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মদের ভাটিতে ডিবি’র অভিযানে পৌর বিএনপির মিজানুরসহ গ্রেপ্তার ৪

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

মদের ভাটিতে ডিবি’র অভিযানে পৌর বিএনপির মিজানুরসহ গ্রেপ্তার ৪

নওগাঁর ধামইরহাট উপজেলায় গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার  করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার (২৮ নভেম্বর) ধামইরহাট থানায় ডিবি একটি মামলা দায়ের করেছে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পৌর সদরে একটি মদের ভাটিতে (আড্ডায়) এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা পুলিশ জানায়, ধামইরহাট পৌর এলাকার আমাইতাড়া বাজারে শিকদার মার্কেটের একটি ঘরে বিদেশি মদ সেবনের আড্ডা চলছে। এমন গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির এসআই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালান। 

এ সময় ৩ বোতল বিদেশি মদ (ব্লেন্ডার্স প্রাইড ও মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইসকি)সহ ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাইতাড়া গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯), বিহারীনগর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে মাজেদুর রহমান (৪২), কাজল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩২) ও  শ্রমিক সংগঠনের নেতা উত্তর চকযদু গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) কে গ্রেপ্তার করে।

ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ‘ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জেনেছি- যা অত্যন্ত লজ্জাজনক, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা বিএনপিকে অবগত করেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ মো. মামুনুর রহমান রিপন বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি এখনো জানতে পারিনি বা আমাকে কেউ অবগত করেনি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে ধামইরহাট থানায় ডিবি’র এস/আই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ- ২৮/১১/২৫ইং।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা