× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নেহাল হাফিজ মারা গেছেন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম

কবি নেহাল হাফিজ মারা গেছেন

দীর্ঘদিন অসুস্থতায় ভুগে চিরবিদায় নিলেন কবি ও সাংবাদিক নেহাল হাফিজ (৫৩)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নেহাল হাফিজ। বাংলা সাহিত্যে ‘প্রেম ও দ্রোহের কবি’ হিসেবে খ্যাত প্রয়াত হেলাল হাফিজ ছিলেন তার বড়ভাই।

শুক্রবার সকাল ১০টায় নেত্রকোণার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কবি নেহাল হাফিজের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে কবিকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার সদস্যরা। পরে কবির কফিন নিয়ে যাওয়া হয় আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের নিজগ্রাম চানখা বড়তলীতে। সেখানে দুপুর আড়াইটায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

কবি নেহাল হাফিজ আমৃত্যু কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। তিনি কর্মজীবনে শিক্ষকতা ও সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন। তাঁর লেখা বইগুলো হলÑ ভাগ্যিস তুমি বেঁচে গেলে সীতা (কাব্য), নীল বোতামের কাব্য (কাব্য), নীল নীলিমার নীলে (কাব্য), যুগলবন্দি (যৌথ কাব্য) ও হেলাল হাফিজের অপ্রকাশিত কথামালা (সম্পাদনা)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা