× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন : ফজলুর রহমান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২০:০৩ পিএম

কিশোরগঞ্জের ইটনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রবা ফটো

কিশোরগঞ্জের ইটনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রবা ফটো

আপনারা যদি মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন, তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।  

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে, কি বকা দেয় বুঝবেন না আপনারা, কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। 

তিনি বলেন, তারা (জামায়াত) যখন ৫ আগস্টের পর বলতে শুরু করল ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল, এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিসিলো, একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। তিন দিন আমি অপেক্ষা করলাম, আমার নাম ফজলুর রহমান। 

ফজলুর রহমান আরও বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, এই টাইটেলটা হলো আমি হইলাম `ফজা পাগলা', যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধ বিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। 

তিনি আরও বলেন, আমি সাধারণ মানুষের ছেলে, কিন্তু যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না, আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন-মৃত্যুর রিক্স নিয়ে বাম হাতের আঙ্গুল টা তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও, তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে। 

কর্মী সম্মেলনে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা