কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইটবাহী ট্রলির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হুগুলিয়া এলাকায় চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
নিহতদের একজন কুমিল্লার চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫)। অপর নিহতের নাম খুরশিদ (৪০)।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।