নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫২ পিএম
ফরিদপুরের নগরকান্দা ও সলথায় ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি / সমমানের জিপিএ - ৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা প্রদান করেছে নগরকান্দা ছাত্রদল।
শুক্রবার (২৮ নভেম্বর) নগরকান্দা উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের আয়োজনে, অডিটোরিয়ামের হল রুমে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ (নগরকান্দা - সালথা) আসনের আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের জিপিএ - ৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নের শিক্ষার্থীরাও অন্তর্ভূক্ত ছিলো।
কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, গোলজার শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন, তালুকদার মোরাদ হোসেন, হাফিজুর রহমান, একে আজাদ তালুকদার, মাহামুদুল হাসান বাবু, ছাত্রদলের নেতৃবৃন্দ, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।