এবিএম মোশাররফ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম
পাখা-দাড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবেনা, জীবনে জিততে পারে নাই, আগামীতেও জিততে পারবে না বলেছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী আলহাজ এবিএম মোশাররফ হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এবিএম মোশাররফ বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের প্রবীণ ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, বেকার যুবকদের ভাতার আওতায় নিয়ে আসা হবে।
এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি, বলেন তিনি।
চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমুখ।