লালমোহন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম
‘সেবা দক্ষতা সার্ভিস’ স্লোগানে এবং জাতীয় মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোলার লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে থানার মোড় ব্রাইট টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এসটিএস ট্রাস্টের চেয়ারম্যান নিজামুল হক নাঈম। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে এবং জেনারেল ম্যানেজার এমএ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসিন খান, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক, লালমোহন প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, এসটিএসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমাতুল্লাহ সেলিম প্রমুখ।
এ সময় লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া কর্মী, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডরসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।