রংপুর অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রংপুর নগরীর শতাধিক মসজিদে দোয়া মাহফিল হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রংপুর-৩ সদর আসনে দলের মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর উদ্যোগে নগরীর ৭০টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অপরদিকে, রংপুর-৩ আসনে দলের চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনের উদ্যোগে রংপুরের প্রধান মসজিদ কেরামতিয়া জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়, একই সঙ্গে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে গণঅভ্যূত্থান পরবর্তী জনগনের আকাঙ্খার বাংলাদেশ গড়তে ধানের শীষে পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দোয়ার অনুষ্ঠানে সাধারণ মুসল্লীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।