× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধনবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ২৩:৩২ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৪:৪০ পিএম

ধনবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় পরিবহন একটি বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন অটোরিকশার এক যাত্রী।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিজ। তিনি মধুপুর উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

আহতের নাম আশরাফ উদ্দিন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।  

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি ভাইঘাট থেকে বাঘিল চাকন্ড যাচ্ছিল। পথে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকের মৃত্যু হয়। আহত হন এক যাত্রী।

এসআই সোহাগ জানায়, অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। বাসটি জব্ধ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা