বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম
মহান আল্লাহ ও তার কুরআনের আয়াত নিয়ে কটুক্তি করে ধর্মীয় অবমাননার অপরাধে নাস্তিক বাউল আবুল সরকারের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার আলেম-ওলামা ও তৌহিদী জনতা এ দাবি তুলে । শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌর চত্বরে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।