× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই দিনব্যাপী কবি-সাহিত্যিক সম্মেলন শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৬:০০ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৬:০৬ পিএম

বগুড়ায় দুই দিনব্যাপী কবি-সাহিত্যিক সম্মেলন শুরু

দুই শতাধিক কবি ও সাহিত্যিকের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া লেখক চক্রের আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। সভাপতিত্ব করেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা লোক ও গবেষক ড. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাচিক শিল্পী অলক পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, তৌফিকুল আলম টিপু, সাংবাদিক মহসিন আলী রাজু, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও এম আর হাসান পলাশ।

উদ্বোধনের আগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা; বাংলা একাডেমি ও বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই ও লিটল ম্যাগাজিন পাওয়া যাচ্ছে।

কবি সম্মেলনের প্রথমদিনে উদ্বোধনী পর্বসহ মোট ৮টি সেশন অনুষ্ঠিত হয়। ছিল একটি সেমিনার, দুইটি আলোচনা পর্ব ও দুই পর্বে স্বরচিত কবিতা পাঠ। কথাকার নুর কামরুন নাহারের লেখা সেমিনারে সভাপতিত্ব করেন কথাকার রফিকুর রশীদ। আলোচনায় অংশ নেন ড. মাহফুজা হিলালী, কথাকার মনি হায়দার, কথাকার কামরুন নাহার শীলা, জিল্লুর রহমান ও খোরশেদ বাহার। সেমিনারে উপস্থাপনা করেন কথাকার মাহফুজ ফারুক। ‘রহস্য সাহিত্য মূল ধারা থেকে বিচ্ছিন্ন কেন?’ বিষয়ে আলোচনায় অংশ নেন ড. অখিল পোদ্দার, শিহাব আব্দুল্লাহ, আশরাফুল নয়ন, রেহেনা সুলতানা শিল্পী ও মুহম্মদ ফরিদ হাসান। ‘তারুণ্যের কবিতায় সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সম্পাদক কামরুল বাহার আরিফ এবং সঞ্চালনায় ছিলেন কবি ইসলাম রফিক। আলোচনায় অংশ নেন কবি বকুল আশরাফ, শিবলী মোকতাদির, সৌম্য সালেক, নাহিদা আশরাফী, সিকতা কাজল, তিথি আফরোজ, হিরণ্য হারুন, দীপংকর মারডুক ও শৈবাল নূর প্রমুখ।

দুই পর্বের কবিতা পাঠে সভাপতিত্ব করেন কবি শাহ সানাউল হক, কবি ও ছড়াকার মুসতাফা আনসারী এবং সঞ্চালনা করেন কবি তাহমিনা শিল্পী, কবি সিকতা কাজল ও ছড়াকার এস এম খলিল বাবু। দিনশেষে দল ‘অন্যরকম’-এর বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার দুপুর ১২টায় প্রদান করা হবে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৫’। পুরস্কার দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এবার পুরস্কার পাচ্ছেন- কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা