× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:৩৩ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:৫২ পিএম

হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ধৃত ওই দুই মাদককারবারিকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলোÑ মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াহাটি গ্রামের কামাল মোল্লার ছেলে রাকিব হাসান রনি (২৮) ও একই শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো. রিফাজুল ইসলাম রাতুল (২৯)।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত মজনু মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে ৭ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, পৌর শহরের কাজিয়াহাটি গ্রামের রাকিব হাসান রনি ও একই শহরের টেঙ্গাপাড়া এলাকার রিফাজুল ইসলাম রাতুল তারা দুইজনই এলাকায় চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন যাবত পৌরশহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। এ মতাবস্থায়  বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তারা দুইজন টেঙ্গাপাড়া এলাকার মৃত মজনু মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তায় মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম বলেন, ধৃত  আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশের মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা