× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১২:৫৭ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৫:১৪ পিএম

২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবি গ্রেপ্তার

বগুড়ায় বাস তল্লাশি করে ২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের পায়ে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি হানিফ পরিবহন বাসে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও তার ভাবি খুলনা জেলার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে দেহ তল্লাশিতে তাদের পায়ে স্কচটেপে প্যাঁচানো ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা