× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ০৮:৫৫ এএম

ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাস মালিক আবুল কালাম। রাত সোয়া ১২টার দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করতে পারে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। আনুমানিক পৌনে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসীই আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাঁচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা