× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে গণ-সংবর্ধনায় সিক্ত ডাকসু ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২২:৪৫ পিএম

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নিজ জেলা খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নিজ জেলা খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি মো. আবু সাদিক কায়েম নিজ জেলা খাগড়াছড়িতে গণ-সংবর্ধনায় সিক্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় জেলা শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পুরো প্রাঙ্গণজুড়ে ছিল তরুণদের উচ্ছ্বাস, শুভেচ্ছা ও সমর্থনের ঢল।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনে তরুণরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বুক পেতে দিয়েছে, তাজা রক্ত দিয়েছে। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজকে ভয় পায় না।

তিনি আরও বলেন, সামনে কেউ জুলুম-নির্যাতন বা টেন্ডারবাজির আশ্রয় নিলে তাদেরও ইতিহাসের অন্ধকার অধ্যায়ে পরিণত হতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত মানুষকেই ভোট দেবেন। কেউ ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে বাধা দিলে আমরা দাঁতভাঙা জবাব দেবো। নতুন বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না। যদি কেউ মনে করে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকবে-তাহলে আবারও জুলাই ফিরে আসবে। তখন আর পালানোর পথ পাবেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু ওসমান, জামায়াতের জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক উবায়দুল রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, জেলা জামায়াতের সেক্রেটারি মো. মিনহাজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তরুণদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকদের মতে, খাগড়াছড়িতে এই গণ-সংবর্ধনা আবু সাদিক কায়েমকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা