× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের তালাবদ্ধ একটি ঘরে অগ্নিকাণ্ডে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার  দিকে অমৃতপুর এলাকায় দোলন হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া নারীর মরদেহ উদ্ধার করে। অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের ফ্রিজসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ধোঁয়া দেখতে পেয়ে প্রতিবেশীরা তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন, তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়।
জানা গেছে, প্রায় ৪–৫ বছর ধরে সালমা বেগম ও সামছুন্নাহার বেগম নামের দুই বোন (পিতা—সামছু উদ্দিন; সাং—আরধীপাড়া কানাইপাড়া, থানা—শ্রীনগর, মুন্সীগঞ্জ) ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দুই বোনের একজন ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে নিহত ব্যক্তি সালমা নাকি সামছুন্নাহার—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, “দুই বোন সেখানে ভাড়া থাকতেন। তাদের একজন দগ্ধ হয়ে মারা গেছেন। অন্যজন বাইরে ছিলেন বলে জানতে পেরেছি। স্থানীয়রা নাকি আগুন লাগার পর তালা ভেঙে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা