× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বিশেষ দোয়া

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বিশেষ দোয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 

তিনি বলেন, ‘বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরও সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি মহান আল্লাহ তা'আলা যেন সুস্থতা দান করেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র  সহ–সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল হোসেন,শ্রমিক নেতা সজিবুর রহমান সজিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা