× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ লাখ ৬০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে গেল কারবারিরা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

৩ লাখ ৬০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে গেল কারবারিরা

কক্সবাজারের উখিয়া থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ‘বিজিবির বিশেষ টহল দল বুধবার দিনগত রাতে উখিয়ার সীমান্তবর্তী এলাকা ফারির বিল নামক স্থানে অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা বিজিবির অবস্থান টের পেয়ে তাদের সঙ্গে ৩টি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের অভ্যন্তরে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

তিনি জানান, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা