× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৪৬ এএম

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি

পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। সকালে প্রবল হিমেল হাওয়া এবং উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ভোর থেকে প্রবল ঠান্ডা বাতাস বইতে থাকলেও পরে সকাল গড়াতে আকাশে মিলেছে হালকা রোদের দেখা।

এর আগে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের শুরুতেই শীত আরও তীব্র হতে পারে। শৈতপ্রবাহ বইতে শুরু করারও আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা