× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ দুই নেতাকে তারেক জিয়ার সহায়তা

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম

অসুস্থ দুই নেতাকে তারেক জিয়ার সহায়তা

বগুড়ায় কিডনি ও হৃদরোগে আক্রান্ত দলের দুই সাবেক নেতাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২৬ নভেম্বর) শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

দলের অসুস্থ ও দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারেক রহমানের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিনিধি দল অনুদান হস্তান্তর করে।

শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় অনুদান গ্রহণ করেন কিডনি রোগে আক্রান্ত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ আলম রোবা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এবং নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। তার অসুস্থতার কথা জানতে পেরে তারেক রহমান ব্যক্তিগতভাবে সহায়তার নির্দেশ দেন।

অন্যদিকে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ায় চিকিৎসা সহায়তা দেওয়া হয় হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজকে। সম্প্রতি তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ব্যয়বহুল চিকিৎসার কারণে তিনি আর্থিক সংকটে পড়েছিলেন।

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, শেরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা হাসান মারুফ শিমুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা