× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় রাইফেল ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২১:৩৫ পিএম

চকরিয়ায় রাইফেল ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকা থেকে দেশীয় তৈরি রাইফেল, এয়ারগানের মাথা ও তাজা কার্তুজসহ নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল (৩৯) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে বদরখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন মো. আলমগীর চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, বিকালে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বদরখালী বাজার পাড়া সংলগ্ন ওয়াপদা রোডে ‘আল আকসা স্টোর’ নামের দোকানের ভেতরে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে এসআই সুজন বড়ুয়া, এসআই মো. নাছির আহম্মদ, এএসআই দেবু মজুমদারসহ পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে বাদলকে গ্রেপ্তার করেন।

অভিযানে বাদলের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা