হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২১:০২ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) হালুয়াঘাট থানা রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক ডা. ইমাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আলহাজ আজিজুল আহসান, সদস্য আলহাজ আক্কাস আলী, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম, পৌর বিএনপির সদস্য নুরুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, পৌর বিএনপির সদস্য নয়ন দাস, শরিফুজ্জান মাসুদ, মো. কামরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল ঘোষ, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান সায়েম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা ।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আমিন। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।