গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২০:০২ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত খান (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া
আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা
বাসস্ট্যান্ড এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোর আহত হয়েছে।
অপরদিকে, কাশিয়ানী উপজেলা ফুকরা বাসস্ট্যান্ড এলাকায়
কাশিয়ানীগামী একটি মোটরসাইকেলকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস
ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সাজেদুল মোল্লা (১৬), আশিক ভূঁইয়া (১৬) ও রিয়াজ
মোল্লা (১৮) মারাত্মক আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে
নিয়ে ভর্তি করা হয়েছে।
গোপলগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ
আলম জানান, কাজুলিয়া বাসস্ট্যান্ড থেকে আশুতিয়া যাওয়ার জন্য গোপালগঞ্জ-কোটালীপাড়া
সড়কের পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু আরাফাত খান। এ সময় কোটালীপাড়াগামী একটি
মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে
উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার
শিশুটিকে মৃত ঘোষণা করেন।