× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম

ধামরাইয়ে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

ঢাকার ধামরাইয়ে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটিকে ৬ লাখ টাকা অর্থদণ্ড ও দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স থ্রি স্টার ব্রিকস ও একটি টায়ার কারখানায়, সুতিপাড়া ইউনিয়নে দুটি ভাটায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় আর দুটি ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। 

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা