× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগ্নেয়াস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম

আগ্নেয়াস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে আগ্নেয়াস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজেরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (২৯) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২২)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

নাঙ্গলকোট সেনাক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার চিওড়া তেজেরবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাদের নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদার ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জানার পর কথা না বলায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, যৌথবাহিনী গ্রেপ্তার করে দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা