× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম

গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রিয়ামনি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরসফিয়া এলাকায় র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত রিয়ামনি জামালপুর চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে ও স্বামী আদিল কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

কারখানার শ্রমিকরা জানান, রিয়া সঙ্গে আদিলের ৯ মাস আগে বিয়ে হয়। এর আগে আরও একটি বিয়ে হলেও মেয়ে পক্ষ তা কথা গোপন রাখে। পরে বিয়ের কথা জানতে পেরে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তারা র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে বসবাস করত।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সোনারগাঁ থানার ওসি মো. রাসেদুল হাসান খান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা