× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানক্ষেত থেকে অজ্ঞাত মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মুখ পোড়া, গলাকাটা ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলে ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশকে জানান।

স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যায়। এ সময় রামচন্দ্রপুর বিলে কৃষক মনিরের জমিতে তারা মধ্যবয়সি এক পুরুষের মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র মরদেহ দেখতে পায়। তারা জানান, ওই মানুষটিকে গতকাল মঙ্গলবার রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরে মরদেহটির মুখে আগুন দিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে যায়। সকালে মরদেহ দেখে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেন। কৃষক  রাজা আলী বলেন, ‘সকালে আমি আমার জমিতে সার ও বীজ বুনতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কি যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি, মধ্যবয়সি একজন মানুষের মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র মরদেহ পড়ে আছে। পরে আমি কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

ভেড়ামারা থানার ওসি মো. আবদুর রব তালুকদার বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অপরাধী শনাক্তের কাজ করছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা