× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কপ’র কর্মসূচি পালন করল নেতাকর্মীরা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৪:২২ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৭:৫০ পিএম

স্কপ’র কর্মসূচি পালন করল নেতাকর্মীরা

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর সকাল ১০ থেকে ১টা পর্যন্ত বন্দর অবরোধ কর্মসূচি তিনটি পয়েন্টে পালন করে নেতা কর্মীরা। প্রশাসন অনুরোধ করে নির্ধারিত সময়ের আগে অবরোধ কর্মসূচি শেষ করতে কিন্তু তারা তা করেনি বরং চট্টগ্রামে তাদের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি নির্ধারিত সময়সূচি অনুযায়ীই শেষ করেছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ অন্যান্য টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। পয়েন্টগুলো হলো- বড়পোল মোড়, টোল প্লাজা ও মাইলের মাথা।

দাবিতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল, লালদিয়ার চর এবং পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বাতিল চায় তারা।

এর আগে ২৪ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে স্কপের বৈঠক হলেও তাতে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। তাই স্কপ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

এদিকে, ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’ নামে আরেকটি সংগঠন একই বিষয়ে অবরোধের ঘোষণা দিলেও বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে পরে তারা প্রত্যাহার করে নেয় তাদের কর্মসূচি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা